হাজার বছরের বাংলাদেশ ইতিহাসের পাঠবৈচিত্র্য
by লতিফুল কবির
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
লতিফুল কবিরের প্রবন্ধগ্রন্থ 'হাজার বছরের বাংলাদেশ ইতিহাসের পাঠবৈচিত্র্য' আমাদের দীর্ঘ ইতিহাসকে নতুন করে চেনার আহ্বান জানায়। গ্রিক সম্রাট আলেকজান্ডার যখন ভারত অভিযানে বেরিয়েছিলেন, তখন এক স্বাধীন রাজ্যের সীমানায় এসে তাঁর সেনাপতিরা থমকে দাঁড়িয়েছিলেন। সেই রাজ্য জয় না করেই ফিরে যেতে হয়েছিল তাদের। গ্রিক লেখকরা সেই ভূখণ্ডের নাম রেখেছিলেন গঙ্গারেড্ডি, যা আমাদের তরজমাকারীরা বলেন গঙ্গাঋদ্ধি। আমরা সে দেশকেই আজ বলি বাংলাদেশ।
অথচ আমাদের ইতিহাসচর্চা সাধারণত সাম্প্রতিক কাল থেকেই শুরু হয়। স্বাধীনতাযুদ্ধের দলিল সংগ্রহকারীরা সর্বোচ্চ বঙ্গভঙ্গের সময় পর্যন্ত ইতিহাসকে টেনে নিতে পেরেছেন। অথচ এই ভূখণ্ডের আছে আড়াই হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস, যার পাঠভঙ্গি স্বাভাবিকভাবেই বৈচিত্র্যময়। শুধু মুক্তিযুদ্ধ বা অতীতের ঘটনাই নয়, প্রজাতন্ত্র হিসেবে বাংলাদেশের পথচলা এবং বিশ্বায়নে বাঙালির সম্ভাবনাকেও এই গ্রন্থে এক মলাটে আনার চেষ্টা করেছেন লেখক।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849624301 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 311 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |