আজকের দিনে যদি আমি হতেম প্রধানমন্ত্রী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গোলাম মাওলা রনির 'আজকের দিনে যদি আমি হতেম প্রধানমন্ত্রী' বইটি একজন রাজনীতিক ও কলাম লেখকের ভিন্নমাত্রার চিন্তার ফসল। ফরিদপুরের সদরপুরের সাধারণ পরিবারে জন্ম নেওয়া রনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন, পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছেন। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করে পরে বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ১৯৯১ সাল থেকে নিজস্ব ব্যবসা শুরু করে সফল হয়েছেন।
ব্যবসায় সফলতার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে যুক্ত হয়ে তিনি পটুয়াখালীর দশমিনা-গলাচিপা আসন থেকে ৯ম জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর খোলামেলা বক্তব্য আর ব্যতিক্রমী কলামগুলো দেশজুড়ে আলোচিত। রাজনীতি, অর্থনীতি, সমাজব্যবস্থা, ধর্ম ও নৈতিকতা নিয়ে তাঁর নিজস্ব উপলব্ধিই স্থান পেয়েছে এই বইয়ের লেখাগুলোতে। সমসাময়িক রাজনীতি নিয়ে ভিন্ন দৃষ্টিকোণ থেকে জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি চমৎকার একটি সংগ্রহ।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849636533 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |