Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ রিয়াজুল হকের 'ক্লাস রুম' বইটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মনে ঘুরপাক খাওয়া নানা প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াস। পবিত্র কুরআন, হাদিস, বিজ্ঞান এবং গবেষণালব্ধ জ্ঞানের আলোকে সাবলীল ভাষায় সেসব প্রশ্নের আলোচনা করা হয়েছে এখানে। একজন শিক্ষকের সহজ ভাষায় ব্যাখ্যার মাধ্যমে পাঠকের জানার আগ্রহ মেটানোর চেষ্টা করা হয়েছে বইটিতে।
আধুনিকতার নামে অনেকে ইসলামকে দূরে সরিয়ে রাখতে চান, অথচ ইসলামের ভেতরেই রয়েছে সব সমস্যার সমাধান। গল্পের আবহে বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে, যেন যে-কোনো শ্রেণির পাঠক সহজেই প্রতিটি বাক্য বুঝতে পারেন। মাধ্যমিক পর্যায়কে আলোচনার কেন্দ্রে রাখলেও বইটি সবার জন্যই উপযোগী। ধর্মীয় জ্ঞান আর বিজ্ঞানের সমন্বয়ে লেখা এই বইটি শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের কাছেই প্রাসঙ্গিক।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849750994 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |