নাট্য ঐতিহ্য ও বাংলাদেশের নাটক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবু সাঈদ তুলুর 'নাট্য ঐতিহ্য ও বাংলাদেশের নাটক' গ্রন্থটিতে ষোলটি প্রবন্ধ স্থান পেয়েছে। রুশ নাট্যকার লেবেদেফের আগমনের বহু আগে থেকেই এ দেশে নাট্যচর্চার ইতিহাস রয়েছে, বইটি সেই হাজার বছরের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে। প্রথম দিকের প্রবন্ধগুলোতে আলোচনা করা হয়েছে এ ভূখণ্ডের সংস্কৃতি, নাট্য ঐতিহ্য ও নাট্যচর্চার ধারাবাহিকতা।
বইটির বিশেষ আকর্ষণ সেলিম আল দীনকে নিয়ে লেখা দুটি প্রবন্ধ। কিভাবে তিনি ঐতিহ্যিক উপকরণকে মূলে রেখে দেশীয় শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চেয়েছিলেন, তার বিশ্লেষণ আছে এখানে। উপনিবেশের জ্ঞানতত্ত্বকে প্রত্যাখ্যান করে কীভাবে তিনি বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয় গঠনে কাজ করেছেন, তা-ও আলোচিত। নাটক, সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস নিয়ে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংগ্রহ।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849496892 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 254 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |