পড়শি আমার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাগরিকা নাসরিনের 'পড়শি আমার' গল্পে রাশেদ নামের এক ব্যক্তির চোখ দিয়ে দেখা এক সহজ মানুষের ছবি ফুটে উঠেছে। রিকশাওয়ালাটি চলে যাওয়ার পর রাশেদের মনে হয়, তার একটি ছবি তুলে রাখা উচিত ছিল। মোবাইল হাতে থাকা এই যুগে ছবি তোলা তো আর কঠিন কিছু নয়। মানুষটি যে ভাড়া চেয়ে নেয় না, যা দিলে তাই নিয়ে নেয়, তাকে রাশেদ মনে মনে সহজ মানুষ বলে ডাকে। এই যুগে সহজ মানুষ পাওয়াই দায়।
একটা সময় ছিল যখন দক্ষ মানুষের ভিড় থেকে একজনকে আলাদা করে বলা হতো সে খারাপ বা অসৎ। আর এখন নষ্ট মানুষের মিছিল থেকে একজনকে আলাদা করে বলতে হয়, মানুষটি ভালো। ভালো মানুষের এমন অভাব কেন? এই ছোট্ট গল্পটি সমাজের বাস্তব এক চিত্র তুলে ধরে। পাঠককে ভাবায় ভালো মানুষ বলতে আসলে কী বোঝায়। জীবনের নিটোল এক পর্যবেক্ষণ এই বইয়ের মূল উপজীব্য।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844325159 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 87 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |