সুন্দর করে সাজুন
by গীতি বিল্লাহ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গীতি বিল্লাহর 'সুন্দর করে সাজুন' বইটি একজন সফল নারী উদ্যোক্তার জীবনকাহিনি ও সৌন্দর্য নিয়ে তার দর্শন। লেখিকার বাবা ছিলেন তৎকালীন পাকিস্তান আমলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। পুরানা পল্টনের লিটল জুয়েলস্ থেকে প্রাথমিক শিক্ষা শেষে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন গীতি বিল্লাহ। পরে চারুকলা ইনস্টিটিউটে অধ্যয়ন করেন।
১৯৮৫ সালে তিনি বাংলাদেশে প্রথম বিউটি পার্লার ট্রেনিং সেন্টার হিসেবে গীতিস বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার চালু করেন। তার থেকে সরাসরি ট্রেনিং নিয়ে হাজার হাজার মেয়ে এখন দেশে ও বিদেশে বিউটি পার্লার পরিচালনা করছে। মেয়েদের স্বনির্ভর ও স্বাবলম্বী করাই তার জীবনের অন্যতম উদ্দেশ্য। তিনি তৃতীয় লিঙ্গ, বাক প্রতিবন্ধী এবং অ্যাসিডদগ্ধ নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করতে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849664512 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 216 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |