Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

124৳160৳Save 36৳ (23%)
Qty
Wishlist
Share

আবুল হায়াতের 'মোহর' উপন্যাসের কেন্দ্রে এক অশীতিপর বৃদ্ধ, যাঁর পূর্বপুরুষ ছিলেন জমিদার। পুরোনো আর নতুনের এক চমৎকার মিশেল এই গল্পে। বিলুপ্ত জমিদারির ভগ্নপ্রায় প্রাসাদে গুপ্তধনের আশায় আঁকড়ে আছেন বুড়ো আরশাদ আলী খান। তাঁর নাতি ফারহাদ আলী খান ওরফে বাবু ভিডিও মিডিয়াকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার সংগ্রামে রত।

একজন ঘড়াভরা মোহরের স্বপ্নে বিভোর, অন্যজন ঘটনাচক্রে জীবনসঙ্গিনী করে ফেলে এক উঠতি অভিনেত্রীকে। তাঁকে দেখেই বুড়োর মনে পড়ে যায় এই প্রাসাদে তাঁর পূর্বপুরুষ কর্তৃক নির্যাতিত 'মোহর' নামের এক নারীর স্মৃতি। বলে ওঠে, মোহর, তুই এসেছিস? এবার এই অভিশপ্ত জমিদার বংশ উদ্ধার পাবে?

মোহর নামের সেই মেয়েটি কি সত্যিই মোহরভরা কলস উদ্ধার করে এই অভিশপ্ত প্রাসাদের দুঃখী মানুষদের মুক্তি দিতে পেরেছিল? টানটান ঘটনাপ্রবাহের ভেতর দিয়ে পাঠককে চমকপ্রদ এক পরিণতির দিকে নিয়ে যায় লেখক, আর মনে রেখে যায় জীবনবোধের গভীর এক ভাবনা।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:1st Published, 2012
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847010505108
পৃষ্ঠা সংখ্যা:127
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all