বাংলার নারী সংগ্রামের ইতিহাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অদিতি ফাল্গুনীর গবেষণাগ্রন্থ 'বাংলার নারী সংগ্রামের ইতিহাস' নারীর দীর্ঘ সংগ্রামের এক উজ্জ্বল দলিল। ইতিহাস বলে, নারীর দাসত্ব শুরু হয়েছে দাস প্রথারও আগে, আর কালক্রমে তা একটি ভাবাদর্শের রূপ নিয়েছে। ঈশ্বর প্রদত্ত বলে মহিমান্বিত করে নারীকে ঘরের কোণে বন্দি রাখা হয়েছে হাজার বছর ধরে। তার বিরুদ্ধে প্রতিবাদ ও মুক্তির সংগ্রামও চলেছে সমানতালে।
সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী এই উপমহাদেশের নারীরাও সেই সংগ্রামী ধারায় শামিল হয়েছেন। অন্তঃপুরের অন্ধকার থেকে আলোকিত রাজপথ পর্যন্ত বিস্তৃত ছিল তাদের পদচারণা। পুরুষতান্ত্রিক ইতিহাসচর্চায় ঢাকা পড়ে যাওয়া সেই সব অনুচ্চারিত নারী সংগ্রামীদের কথা তুলে এনেছেন লেখিকা। নারীমুক্তির নিজস্ব পথ খুঁজতে যারা আগ্রহী, তাদের জন্য এই বই একটি প্রয়োজনীয় পথনির্দেশ।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |