রমাকান্ত কামারের মজার কাণ্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমদাদুল হক মিলনের 'রমাকান্ত কামারের মজার কাণ্ড' কিশোর পাঠকদের জন্য এক জমজমাট উপন্যাস। সোনারং গ্রামের রাখাল ছেলে লালটুর সঙ্গে ভূতগাঁয়ের কিশোর ভূত রমাকান্ত কামারের গভীর বন্ধুত্ব। মা-বাবা ভাইবোনহীন লালটুকে কেউ ভালোবাসে না, কিন্তু রমাকান্ত, গরুগুলো আর ঘুমঘুমির মাঠের রাখাল বন্ধুরা তাকে ভালোবাসে। গরুদের সর্দার খয়রার সঙ্গে লালটুর ভাষা বোঝাপড়াও চলে, খয়রা তাকে ডাকে 'লালটু মহারাজ' বলে।
একবার বাদ্যকরবাড়ির সতেরোটি ছেলেমেয়ে লালটু ও তার গরুদের সঙ্গে ভীষণ দুষ্টুমি করলে রমাকান্ত লালটু সেজে তাদের বেদম শাস্তি দেয়। গৃহশিক্ষক হাতেম মাস্টারের ইংরেজি জ্ঞানের দুর্বলতা দূর করে ভূতগাঁয়ের অতুল পণ্ডিত, আর অক্ষরজ্ঞানহীন লালটুকে কয়েক ঘণ্টায় ক্লাস সেভেনের ছাত্র বানিয়ে ফেলার কাণ্ডও আছে এই বইয়ে। হাস্যরস আর কল্পনায় ভরা এই উপন্যাস শিশু-কিশোরদের মনে আনন্দের পাশাপাশি বন্ধুত্বের মূল্যও শেখাবে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849655145 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |