কবিতা সংগ্রহ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জিল্লুর রহমান সিদ্দিকীর 'কবিতা সংগ্রহ' তার দীর্ঘ কবিজীবনের এক সমৃদ্ধ দলিল। প্রায় বালক বয়স থেকে কবিতা লেখা শুরু করলেও সত্তরোর্ধ্ব বয়সেও সেই অভ্যাস আজও অটুট। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি: 'হৃদয়ে জনপদে', 'চাঁদ ডুবে গেলে' ও 'আসন্ন বাস্তিল'। কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পান তিনি যখন তাঁর প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল মাত্র। ১৯৫০-এর তরুণ কবিদের প্রথম সম্মিলিত কাব্যপ্রয়াস 'নতুন কবিতায়' তিনি ছিলেন সেই অভ্যুদয় গোষ্ঠীর একজন। এর আগে থেকেই পত্রপত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হতো, যার অধিকাংশ ছিল সনেটের আঙ্গিকে। শেক্সপিয়রের সনেট ও 'টেম্পেস্ট' নাটকের অনুবাদকে তিনি কবিকর্ম হিসেবেই বিবেচনা করেন। এই সংকলনে কবির সৃষ্টিশীল যাত্রার বিস্তৃত পরিচয় মেলে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2001 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844121886 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 304 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |