জীবনের গল্প জীবনযুদ্ধের গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ষাটের দশকে পূর্ব বাংলার সাংস্কৃতিক জগতে যে যৌবনদীপ্ত পদচারণা শুরু হয়েছিল, সৃজনী লেখক ও শিল্পী গোষ্ঠী ছিল সেই মিছিলের অন্যতম সরব সহযাত্রী। জন্মমুহূর্ত থেকেই সৃজনীর সংগঠকরা বিশ্বের ধ্রুপদী ও লোকজ শিল্প-সাহিত্যের ধারাকে প্রগতিশীল দৃষ্টিভঙ্গিতে আত্মস্থ করে শোষিত ও অবহেলিত মানুষের মুক্তির আদর্শ ধারণ করে এগিয়ে চলে। সেই আদর্শিক দৃষ্টিভঙ্গির ছায়া ও প্রকাশ দেখা যায় এই সংকলিত গল্পগ্রন্থে।
চলমান জীবনে মানুষের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকতে হয়। কখনো কখনো ইতিহাসের ক্রান্তিলগ্নে জাতি বা জনগোষ্ঠীকেও আত্মমর্যাদার সঙ্গে টিকে থাকার জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়, রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হতে হয়। আমাদের জাতিগত আন্দোলনের ইতিহাসে আছে বায়ান্নর ভাষাসংগ্রাম, উনসত্তরের গণ-অভ্যুত্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধ। জীবনের গল্প আর জীবনযুদ্ধের গল্প মিলে এই বই হয়ে উঠেছে একাত্তরের চেতনায় উজ্জীবিত এক সংকলন।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849028161 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |