রুদ্র প্রচেতা
by রাজুব ভৌমিক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কবি রাজুব ভৌমিকের একমাত্র আত্মজৈবনিক উপন্যাস 'রুদ্র প্রচেতা' জীবন ও প্রেমের গভীর দর্শন নিয়ে নির্মিত। গ্রামের সেই বিশাল তালগাছের মতো সোজা, কঠিন এবং ঘূর্ণিঝড়ে অবিচল এই প্রেম ও পরিণয়ের গল্প। লেখকের মতে, জীবনের উদ্দেশ্য, পরিপূর্ণতা আর সন্তুষ্টি সবই প্রেমের মাঝে নিহিত। প্রেমহীন জীবন কি আদৌ জীবন? এই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ সারা জীবন কাটিয়ে দেয়। কেউ সেই দুর্লভ প্রেম পেয়ে যায়, আবার কেউ ঝড়ের মুখে কুঁড়েঘরের মতো বিলীন হয়ে যায়।
মূল চরিত্র রুদ্রের জীবনে একবার প্রেম এসেছিল প্রচণ্ড ঝড়ের মতো, তার নাম প্রচেতা। এই ঝড়টি যেমন শীতল ও কমনীয় ছিল, তেমনি মা কালীর গতির মতো ধ্বংসাত্মকও ছিল। সামনে যা পেত, সব ছন্নছাড়া করে উড়িয়ে নিয়ে যেত। প্রশ্ন হলো, তালগাছের মতো দৃঢ় রুদ্র কি সেই ঝড়ের মুখোমুখি হতে পারবে, নাকি সব বিফলে যাবে? কবির কাব্যিক ভাষায় লেখা এই উপন্যাসটি প্রেম ও জীবনের চিরন্তন দ্বন্দ্বকে নতুনভাবে উপস্থাপন করেছে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849623960 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |