ব্লেইম গেইম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাজিয়া জাহান সিনহার 'ব্লেইম গেইম' বইটি পারিবারিক সম্পর্কের জটিল দায়-দোষের হিসাব নিয়ে আলোচনা করে। চাইনিজ প্রবাদে বলা হয়েছে, যে অপরকে দোষ দেয় তাকে অনেক দূর যেতে হয়, যে নিজেকে দোষ দেয় সে অর্ধেক পথে, আর যে কাউকে দোষ দেয় না সে গন্তব্যে পৌঁছে যায়। কিন্তু আমরা প্রায়ই অন্যের ত্রুটি খুঁজি, নিজের ভুল স্বীকার করি না। এতে পরিবারের সবচেয়ে আপন মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়।
সন্তান সফল না হলে তাকে দোষ দেওয়া, আবার সিদ্ধান্ত খারাপ হলে বাবা-মাকে দোষ দেওয়া, এমন চক্রে পরিবারগুলো ভেঙে পড়ে। চিরচেনা মানুষরা হয়ে যায় অপরিচিত। কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, কীভাবে সন্তান ও বাবা-মা একে অপরকে বুঝে সুসম্পর্ক গড়বে, সেই পথই দেখিয়েছেন লেখক। পারিবারিক সম্পর্ক উন্নত করতে চাওয়া পাঠকদের জন্য বইটি সহায়ক হবে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |