ভূতের শহরে
by শাহআলম সাজু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহআলম সাজুর কিশোর ভৌতিক উপন্যাস 'ভূতের শহরে'র নায়ক বাবলু ওরফে বিচ্ছুর খুব শখ ভূতের শহরে যাওয়া। প্রায়ই সে ভাবে, ঢাকা শহরে থাকবে না, চলে যাবে ভূতের শহরে। মাঝে মাঝে স্বপ্নেও দেখে সে ভূতের শহরের রাস্তা ধরে হাঁটছে, ভূতের সাথে গল্প করছে। কিন্তু ভূতের শহরটা কোথায়? অনেকের কাছে জানতে চায় কীভাবে সেখানে যাবে, কেউ কি ঠিকানা জানে? কেউ কেউ বলে ভূতের শহর বলে কিছু নেই, কিন্তু বাবলু বিশ্বাস করে না। সে মনে করে, অবশ্যই ভূতের শহর আছে, নইলে স্বপ্নে দেখবে কেন?
শেষমেশ বাবলু যেতে পারবে কি না ভূতের শহরে, সেটাই জানতে হবে পড়ে। কিশোর পাঠকদের জন্য লেখা এই বই তাদের নিয়ে যাবে ভূতের এক রহস্যময় পৃথিবীতে। ভয় আর কল্পনার মিশেলে লেখা এই উপন্যাস তরুণ পাঠকদের মনে কৌতূহল জাগাবে। যারা ভৌতিক গল্প পছন্দ করে, তাদের জন্য দারুণ একটি সংযোজন।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844350311 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |