আখ্যান ১৯৭১
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাইদ হাসান দারার 'আখ্যান ১৯৭১' মুক্তিযুদ্ধের এক উত্তাল সময়ের বর্ণনা। প্রথম ব্যাচের যুবকরা আগস্টের প্রথম দিনে প্রশিক্ষণের জন্য রওনা দিলে যুব-শিবিরে রেখে যাওয়াদের মধ্যে হতাশা আর আফসোসের স্রোত বয়ে যায়। কারও চোখে অশ্রু, কেউ প্রশিক্ষণ ছাড়াই দেশে ফিরে যুদ্ধে যোগ দিতে চায়। শিবিরের অবস্থা পাকি মিলিটারির ভয়ের চেয়ে কোনো অংশে কম নয়।
রহমান শরণার্থী ক্যাম্পে গিয়ে দেখে কালিগঙ্গা দুকূল ছাপিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে মৃত শরণার্থীর লাশ। দেশের ভেতরে আলবদর-রাজাকার বাহিনী গ্রামের পর গ্রাম ঘিরে যুবকদের লাইনে দাঁড় করিয়ে হত্যা করছে, নারীদের লাঞ্ছিত করছে। প্রতিটি মুহূর্তে ঘটছে হত্যাকাণ্ড, ডোবানালায় ভাসছে অগণিত লাশ। স্বাধীনতার জন্য এত আত্মহুতি কোনো জাতিকে দিতে হয়েছে কি না, এই প্রশ্নই বারবার ভাবিয়ে তোলে রহমানকে। একাত্তরের বেদনা ও বীরত্বের সত্য ঘটনা জানতে পাঠকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বই।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849335962 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 543 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |