প্রাচীনযুগ, মধ্যযুগ ও আধুনিকযুগ জনপ্রিয় কবিতার ধারা
কবিমানস, সাহিত্যকৃতি, মূল্যায়ন ও অন্যান্য
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. শাফিক আফতাবের 'প্রাচীনযুগ, মধ্যযুগ ও আধুনিকযুগ জনপ্রিয় কবিতার ধারা' গ্রন্থটি বাংলা কাব্যসাহিত্যের দীর্ঘ পথপরিক্রমার এক সমৃদ্ধ দলিল। আদি যুগ থেকে শুরু করে আধুনিক ও সাম্প্রতিকাল পর্যন্ত কবিতার কত রকম বাঁকবদল ঘটেছে, কখনো স্বতঃস্ফূর্তভাবে আবার কখনো সচেতন প্রয়াসে, তার সবই এখানে আলোচিত। আধুনিক যুগে কবিতার বৈশিষ্ট্য হয়ে উঠেছে ব্যক্তিস্বাতন্ত্র্যময় মনোভঙ্গি ও প্রযুক্তিগত নিরীক্ষাপ্রবণতা। কবিতা বহুপথ পাড়ি দিয়ে ক্রমাগত নিজের রঙ ও রূপ বদল করে চলেছে নিরবধি।
বাংলা কবিতার প্রতিনিধিত্বশীল কবি ও তাঁদের শিল্প নিয়ে রচিত এই গ্রন্থে কবি পরিচিতি, সাহিত্যকৃতি এবং কাব্য-মূল্যায়ন স্থান পেয়েছে। যুগপ্রভাবে যে কবিতাগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে বা লোকপরম্পরায় শ্রুত হয়ে আসছে, সেগুলোর আলোচনাও সংকলিত হয়েছে এখানে। বিশ্ববিদ্যালয়ের শ্রেণিচাহিদা পূরণের পাশাপাশি সাহিত্যমোদী ও গবেষকদের জন্যও বইটি বিশেষ সহায়ক হবে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |