কপি বেছে নিন
100৳125৳Save 25৳ (20%)
Qty
Wishlist
Share

বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তাঁর প্রতিষ্ঠান 'গ্রামীণ ব্যাংক' নিয়ে এই বই। নোবেল পাওয়ার বহু আগেই বিশ্বব্যাপী সম্মান ও স্বীকৃতি অর্জন করেছেন তিনি। বর্তমানে বিশ্বে বাংলাদেশের সবচেয়ে পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব সম্ভবত তিনিই। তাঁর স্বপ্নদর্শনে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক গরিব বিত্তহীন মানুষ, বিশেষ করে গরিব নারীকে বিনা জামানতে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানে উজ্জীবিত করে নিজের পায়ে দাঁড়ানোর যে সুযোগ করে দিয়েছে, তা অভূতপূর্ব ও তুলনাহীন।

বাংলাদেশের 'গ্রামীণ ব্যাংক মডেল' আজ বিশ্বের শতাধিক দেশে দারিদ্র্য বিমোচনের চেষ্টায় অনুসরণ করা হচ্ছে। সম্প্রতি প্রফেসর ইউনূস তাঁর 'সামাজিক ব্যবসার' দর্শন বাংলাদেশে বাস্তবায়ন করে বিশ্বের বিভিন্ন দেশে তা প্রচার করে চলেছেন। এ পর্যন্ত প্রায় দশটি দেশে সামাজিক ব্যবসার দর্শন গ্রহণ করে বাস্তবায়ন করেছে, আরও প্রায় বিশটি দেশে তা নিয়ে আলাপ-আলোচনা চলছে। বিশ্বের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা নিয়ে গবেষণার জন্য ড. ইউনূসের নামে সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সামাজিক ব্যবসার মূল লক্ষ্য হলো ব্যবসার মাধ্যমে সমাজের একটি সমস্যার সমাধান করা, যেখানে বিনিয়োগকারী কখনো মুনাফা গ্রহণ করেন না।

প্রকাশনী:মাওলা ব্রাদার্স
সংস্করণ:Third Print-2007
ভাষা:bangla
ISBN:9844100550
পৃষ্ঠা সংখ্যা:167
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all