মনের ভিতর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চোখ জুড়িয়ে আসে এমন এক মুহূর্তের বর্ণনা, যেখানে অজস্র আলোর ঝলকানি আর নিস্তব্ধ সময়। মৃগনাভির মতো সুগন্ধময়, কুসুমের চেয়ে উজ্জ্বল এই মুহূর্ত। চারপাশে বুনো সবুজ, সবুজের সাথে সবুজের প্রগাঢ় প্রেম। ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির, পাহাড়ের বুক চুমে ঝরতে থাকা ঝর্ণার শীতল জল। নেই ইট-পাথরের দালান, নেই উঁচু পাহাড়, তবুও যেন নিঃসঙ্গ ডুব।
কিছু নিঃসঙ্গতা ক্লান্তির নয়, অনুভব, বিশ্বাস আর আশার প্রদীপ হয়ে জ্বলে থাকে মনের ভিতর। প্রতিটি মানুষ প্রকৃতির খুব কাছে, খুব আপন, কিন্তু প্রকৃতির নিয়মে একা, নিঃসঙ্গ, রিক্ত। তাই বুঝি মানুষ প্রকৃতির মতো উদার হতে পারে না, কিছু পেতে চায়। স্বপ্নের মাঝেই জীবনের বাঁচা, অপ্রতিরোধ্য তারুণ্য, শুদ্ধ ভোরের উল্লাস। রথীন্দ্রনাথ সরকারের 'মনের ভিতর' কবিতার মতো গদ্যে প্রকৃতি, স্বপ্ন আর জীবনের গভীর অনুভূতির এক অনন্য প্রকাশ।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849518358 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 148 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |