ভাটিয়ালী গানের উদ্ভব ও বিকাশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. জাহিদুল কবীরের 'ভাটিয়ালী গানের উদ্ভব ও বিকাশ' বইটি বাংলা লোকসংগীতের এক গুরুত্বপূর্ণ ধারা নিয়ে গবেষণামূলক আলোচনা। ভাটিয়ালী গানে মানব মনের চিন্তা প্রকাশ পায় রূপক ও প্রতীকের মাধ্যমে। আধ্যাত্মিক সাধনা আর দেহতত্ত্বের কথা সহজ ভাষায় ফুটে ওঠে এই গানে। ভবসংসারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তা, গুরু আর মুর্শিদের শরণ নেওয়ার সুরই এই গানের মূল সুর। ফলে বাউল, সুফি আর বৈষ্ণব ধারার গানের সাথে ভাটিয়ালীর গভীর সম্পর্ক তৈরি হয়েছে। বাংলা গানের প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের প্রায় সব গীতধারার সাথে ভাটিয়ালী সুরের যোগ খুঁজে পাওয়া যায়। সংগীত, নাট্যকলা, বাংলাসাহিত্য বা ফোকলোর নিয়ে যারা পড়াশোনা বা গবেষণা করছেন, তাদের কথা মাথায় রেখেই এই বইটি প্রকাশিত।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849178958 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 338 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |