সুবিধ হাসানের বিজ্ঞানবোধ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তৌহিদুর রহমান উদয়ের 'সুবিধ হাসানের বিজ্ঞানবোধ' বিজ্ঞানকে একেবারে ভিন্নভাবে উপস্থাপনের এক অনন্য প্রয়াস। এই বই বুঝতে বিজ্ঞানের ছাত্র হতে হবে, অমুক ক্লাসে পড়তে হবে, এমন কোনো শর্ত নেই। লেখক স্পষ্ট বলেছেন, ফিকশনধর্মী এই বইয়ে ফোকাস বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে, যা একেবারে বাচ্চাদের বোঝানোর মতো সহজ ভাষায় উপস্থাপিত।
ছোট্ট একটি গ্রাম্য স্কুলের বিজ্ঞান শিক্ষক সুবিদ হাসান তার ছাত্রছাত্রীদের, আবার কখনও সহকর্মী শিক্ষকদেরকে বিজ্ঞানের জটিল বিষয়গুলো বুঝিয়ে দেন। মাঝে মাঝে তিনি লেখেন মফস্বলের একটি বিজ্ঞান ম্যাগাজিনে, তাঁকে আমন্ত্রণ জানানো হয় বিজ্ঞান বক্তৃতায়। কখনও চায়ের দোকানে, আবার কখনও জোছনা রাতে উঠোনে বা বারান্দায় বসে ধোঁয়া ওঠা গরম চায়ে আড্ডা দিয়ে জমিয়ে তোলা এই গল্পগুলো বিজ্ঞানকে ভালোবাসতে শেখায়। বিজ্ঞান নিয়ে কৌতূহলী যে কেউ এই বই পড়ে নতুন এক জগতে প্রবেশ করতে পারবেন।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |