ইমিগ্রেশন

by সালমা বাণী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

936৳1200৳Save 264৳ (22%)
Qty
Wishlist
Share

দ্যাখেন, কেমন নিখুঁত করে কাটছে গলাটা! দ্যাখেন, ভালো করে দ্যাখেন, ধরতে পারেন কি না কোনখান থেকে কাটছে? হা হা হা... গর্বে আবদুর রহমানের বুক ভরে ওঠে, চোখ বুজে আসে। কিন্তু কবিরের চোখ আটকে যায়। শিকারি চোখে সে খুঁজতে থাকে, শ্বাস-প্রশ্বাস থমকে যায়, কণ্ঠনালির গোড়ায় তীক্ষ্ণ দৃষ্টি রাখে কাটা দাগের ওপর। মরিয়া হয়ে খুঁজে বের করতে চেষ্টা করে, কিন্তু হতাশ হয়। নেই! কাটা দাগের চিহ্ন তো দূরের কথা, সামান্য আঁচড়ের চিহ্ন পর্যন্ত নেই।

কী নিখুঁত করে কেটেছে গলাটা! ক্রমেই ভ্রু কুঁচকে আসে কপালের মাঝখানে, চোখ ঘোরাফেরা করে কাটা দাগ খুঁজে পেতে। একবার ঝুঁকে আসে সামনে, আবার পেছনে যায়, কিন্তু কিছুই পায় না। হতাশায় ভাবে, এ-ও কি সম্ভব? যেখানে টাই বাঁধা, সেখানে দৃষ্টি রেখে মরিয়া হয়ে ওঠে। টাইয়ের নিচ দিয়ে কেটেছে, নাকি ওপর দিয়ে? কাটা দাগ কি টাইয়ের তলে চাপা পড়ে গেছে! সালমা বাণীর 'ইমিগ্রেশন' উপন্যাসে এই রহস্যময় হত্যাকাণ্ডের জেরে তৈরি হয় এক টানটান উত্তেজনা।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:1st Printed, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844328433
পৃষ্ঠা সংখ্যা:610
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all