আমার কবিতা ভ্রমণ ও অন্যান্য
শোনা যায়, কেউ কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। মুহাম্মদ সামাদ বুঝেছেন ধনী-দরিদ্রের এই ভেদ। তিনি জন্মেছেন জামালপুরের ঝিনাই নদীর ঝিনুক মুখে নিয়ে। তবুও ১৯২০ সালে প্রতিষ্ঠিত সরিষাবাড়ী রানী দিনমনি মডেল হাই স্কুলে নবম শ্রেণিতে পড়ার সময় গ্রিসের জ্ঞানী-গুণীদের কথা পড়ে এথেন্সে যাওয়ার ইচ্ছে জাগে। তখন শুনেছিলেন, গ্রিসে জাহাজে চড়ে যেতে হয়, কিন্তু তিনি গেছেন প্লেনে। কবিতা উৎসবে গিয়ে স্টকহোম থেকে ফ্রাঙ্কফুর্ট হয়ে এথেন্স পৌঁছান।
এভাবে সামান্য কিছু কবিতা আর গবেষণা-প্রবন্ধ লিখে তিনি ভ্রমণ করেছেন আমেরিকা, ইউরোপ, ভারত, চীন, জাপান, ভ্যাটিকানসহ ১৮টি দেশ। কবি শামসুর রাহমান, সুনীল গঙ্গোপাধ্যায়, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, আনিসুজ্জামান, রফিক আজাদ, সমুদ্র গুপ্তসহ পূর্বসূরিদের স্মৃতিচারণ নিয়েও রচিত এই গ্রন্থ। 'চিংহাই লেক ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যাল', 'কবিতা, সম্প্রীতি ও ইতালি ভ্রমণ' লেখাগুলোতে ইন্টারনেটের সাহায্যে তথ্য তুলে ধরা হয়েছে, আর পাঠকের কল্পনাশক্তি বৃদ্ধির জন্য বইটিতে ছবি প্রকাশ করা হয়নি।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২১ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849584315 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।