জনসংযোগ তত্ত্ব ও প্রয়োগ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আহমেদ সুমনের 'জনসংযোগ তত্ত্ব ও প্রয়োগ' বাংলা ভাষায় জনসংযোগ বিষয়ে এক প্রয়োজনীয় সংযোজন। ইংরেজিতে জনসংযোগ নিয়ে অনেক বই থাকলেও বাংলায় এর ঘাটতি ছিল প্রকট। গণমাধ্যম বিষয়ক বিভিন্ন গ্রন্থে ছড়িয়ে থাকা কিছু নিবন্ধ আর দু'একটি সংকলন ছাড়া এ বিষয়ে বাংলা বই প্রায় নেই বললেই চলে। এই শূন্যতা পূরণের জন্যই লেখক বইটি প্রকাশে উৎসাহিত হয়েছেন। তত্ত্ব ও তথ্যের পাশাপাশি বইটিতে লেখকের চাকরিজীবনের পেশাগত অভিজ্ঞতাও স্থান পেয়েছে। শিক্ষার্থীদের পাঠ্যক্রম অনুশীলনে এবং জনসংযোগ পেশাজীবীদের কাজে বইটি সহায়ক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান বইটির 'প্রসঙ্গ কথা' লিখেছেন, যা এর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান শেখ আদনান ফাহাদ এবং বিভাগীয় শিক্ষক সালমা আহ্মেদ পাণ্ডুলিপি পড়ে প্রকাশে উৎসাহ দিয়েছেন।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849549673 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |