মৈরা পাইবী
by এ. কে. শেরাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এ. কে. শেরামের 'মৈরা পাইবী' বইটি ভারতের মণিপুর রাজ্যের জনগোষ্ঠীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখা। 'মৈরা পাইবী' অর্থ মশালবাহী, এটি মণিপুরী নারীদের একটি সংগঠনের নাম, যারা পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রব্যবস্থার অসাম্যের বিরুদ্ধে মণিপুরীদের এই লড়াইয়ে প্রধান ভূমিকা পালন করেছেন নারীরা। ভ্রমণের আঙ্গিকে লেখা এই বইয়ে দুই তরুণ-তরুণীর সংলাপ ও বর্ণনার মধ্য দিয়ে উঠে এসেছে নানা দিক।
মণিপুর রাজ্যের ভূ-প্রকৃতির চমৎকার বর্ণনা আছে এখানে, পাহাড়ঘেরা অরণ্য, উপত্যকা, বিচিত্র পথের বাঁক ও দৃশ্যরাজি। মণিপুরীদের সাংস্কৃতিক বৈচিত্র্য, লোকপুরাণ, কিংবদন্তি, মন্দির, রাস উৎসব, নিজস্ব খাওয়া-দাওয়া, শাক-সবজি ও ফলমূলের কথাও স্থান পেয়েছে। ২০০৪ সালে মণিপুরী নারীদের নগ্ন হয়ে প্রতিবাদের ঘটনা এবং কালো আইনের হাতে নির্যাতিত হয়ে এক যুবক নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মাহুতি দেওয়ার মর্মান্তিক ঘটনাও উল্লেখ আছে বইটিতে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2011 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847010504873 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 127 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |