বিজ্ঞান নামের ব্যতিক্রমী মহাকাব্য
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মুহাম্মদ ইব্রাহীমের 'বিজ্ঞান নামের ব্যতিক্রমী মহাকাব্য' বইটি বিজ্ঞানকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানায়। লেখকের মতে, বিজ্ঞানকে সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করলে তা এক মহাকাব্যের মতোই বিস্তৃত ও তাৎপর্যপূর্ণ। কাব্য ও বিজ্ঞানের মধ্যে মিল খুঁজে পান লেখক, দুটোতেই কল্পনা ও সৃষ্টিশীলতার ভূমিকা অপরিসীম, যদিও উদ্দেশ্য ভিন্ন। ক্ষুদ্রতম মৌলিক কণিকা থেকে শুরু করে প্রসারমান মহাবিশ্ব, সবকিছু মিলে একটানা একটিই কাহিনী, যার কোনো শেষ নেই।
বিজ্ঞানের নানা তত্ত্বের উদাহরণ দিয়ে লেখক দেখিয়েছেন কেন বিজ্ঞান মহাকাব্যিক। তত্ত্ব ও পরীক্ষার যুগলবন্দীতে এগিয়ে চলে বিজ্ঞানের সঙ্গীত, যা প্রকৃতির জটিলতার মধ্য থেকে সরল ও সুন্দর নিয়ম বের করে আনে। বৈজ্ঞানিক কল্পনায় সৃষ্ট অদৃশ্য জিনিস যখন বাস্তবের ভবিষ্যদ্বাণী করতে পারে, তখন সেই কল্পনাকেও বাস্তব ছাড়া আর কিছু ভাবার সুযোগ থাকে না। এই মহাকাব্য জীবনকে সহজ করার জন্য নিত্য নতুন প্রযুক্তির জন্ম দিচ্ছে, আর বিশ্ব-বিজ্ঞান-সমাজই পারে সেই প্রযুক্তিকে কল্যাণকর রাখতে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849731375 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 207 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |