মোস্তফা মামুনের 'দুষ্টু একাদশ' এমন এক বাসার গল্প, যেখানে ঝগড়াই যেন দৈনন্দিন রুটিন। বাবা-মায়ের সঙ্গে ঝগড়া, বড় চাচার সঙ্গে দাদির, রতনের মায়ের সঙ্গে পাশের বাসার বুয়ার। মাঝেমধ্যে পক্ষ বদলেও যায়, মায়ের সঙ্গে লাগে দাদির, বড় চাচার সঙ্গে বাবার, আবার আমার সঙ্গে রতনের মায়ের। কখনো কখনো এই দ্বিমুখী লড়াই ত্রিমুখী বা চতুর্মুখী হয়ে ওঠে।
মজার ব্যাপার হলো, সবাই যখন ঝগড়া করে, তখন বাকিরা এমনভাবে দেখে যেন ঝগড়া করা খুবই ছোটলোকের কাজ। মাঝেমধ্যে কেউ কেউ বিবেকের মতো ঝগড়াবিরোধী জ্ঞানের কথা বলে ফেলে, তাতে আগুনে আরও ঘি পড়ে, উত্তেজনা চরমে পৌঁছায়। হাস্যরসে ভরপুর এই গল্প পড়তে পড়তে পাঠক নিজের বাসার কথা মনে করবে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844321168 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 111 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।