তিন বিচিত্র
হুমায়ূন আহমেদের লেখকজীবনের শুরুটা ছিল কঠিন অর্থকষ্টে। বিশ্ববিদ্যালয়ের বেতনে সংসার চলত না, বাড়ি ভাড়াতেই চলে যেত বেতনের সিংহভাগ। সেই সময় কাজী আনোয়ার হোসেনের পরামর্শে সেবা প্রকাশনীর জন্য বিদেশি বইয়ের অনুবাদ শুরু করেন তিনি। তবে অর্থের প্রয়োজনে শুরু করলেও কয়েক পাতা পরেই মূল বই ছেড়ে নিজের মতো লিখতে শুরু করেন।
'তিন বিচিত্র' বইয়ে সংকলিত 'অমানুষ', 'সম্রাট' ও 'দি একসরসিষ্ট' তিনটি গল্প তাই অনুবাদ নয়, বরং হুমায়ূন আহমেদের নিজস্ব সৃষ্টি। লেখকের ভাষায়, এরা বিদেশে বেড়ে ওঠা নিজের সন্তান, এক সুযোগে দেশে এনে ফেলেছেন। বিদেশি সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে নয়, বরং নিজের মতো করে লেখার স্বাধীনতা থেকেই জন্ম নেওয়া এই গল্পগুলো পাঠককে দেবে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 5th Printed, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9843225449 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 287 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।