বৃত্তবন্দি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডা. মালিহা তাবাসসুমের 'বৃত্তবন্দি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র প্রান্তি, প্রাণবন্ত এক মেয়ে যার চোখে আকাশ ছোঁয়া স্বপ্ন। পড়াশোনা, পরিবার, বন্ধুবান্ধব নিয়ে সুন্দরই চলছিল তার জীবন। হঠাৎই পতিত নক্ষত্রের মতো সে আবিষ্কার করে নিজেকে এক সমান্তরাল জগতে, যেখানে প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তায় ভরা।
বিখ্যাত গোয়েন্দা সংস্থা এন.এস.আই-এর এজেন্ট হিসেবে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করতে গিয়ে প্রতি পদক্ষেপে রহস্য আর রোমাঞ্চের মুখোমুখি হয় প্রান্তি। এক সন্ত্রাসবাদীর জীবনের সাথে জড়িয়ে যায় তার জীবন। লক্ষ্যের খুব কাছে পৌঁছে এক অপ্রত্যাশিত ঝড় বদলে দেয় সব সমীকরণ। এক বিশাল বৃত্তে বন্দি হয়ে পড়ে প্রান্তি, যার ভেতরে শূন্যতা আর বাইরে থমকে দাঁড়িয়ে মহাকাল। এই বন্দিত্ব থেকে মুক্তি পাবে কি সে?
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844350236 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 158 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |