ভূতের কবলে ডাকাত সর্দার
হাওয়ায় মিশে থাকা রমাকান্ত খুব আদুরে গলায় ডাকল, লাটলু, ও লাটলু। খড়ের ওপর হোগলা পাতার বিছানা ফেলা, আনমনা ভঙ্গিতে সেই বিছানা ঝেড়ে পরিপাটি করছিল লালটু। রাত খুব বেশি হয়নি, কিন্তু এর মধ্যেই বাদ্যকরবাড়িটা নিঝুম হয়ে গেছে। এ সময় বাদ্যকররা সাধারণত বাড়ি ফিরে আসে, রাতের খাওয়াদাওয়া বিয়ে বা উৎসবের বাড়ি থেকেই সেরে নেয়। বাড়ি ফিরে ধরাচূড়া, আচকান-পাজামা, নাগরাজুতা আর টুপি ছেড়ে লুঙ্গি পরে তারা, তারপর বসার ঘরে বাদ্যযন্ত্র নিয়ে প্র্যাকটিসে বসে। রাতভর চলে নতুন সুর তোলার কাজ।
ইমদাদুল হক মিলনের 'ভূতের কবলে ডাকাত সর্দার' রহস্য আর রোমাঞ্চে ভরা এক কিশোর উপন্যাস। ভূত আর ডাকাতদের এই গল্পে রয়েছে হাস্যরসের পাশাপাশি রহস্যের টান। ছোট্ট পাঠকদের জন্য আনন্দদায়ক এক পড়ার অভিজ্ঞতা তৈরি করবে এই বই।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Edition, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844322585 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 127 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।