Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাকিল বিশ্বাসের 'ব্রেইন ম্যানিপুলেশন' বইটি মার্কেটিং নিয়ে আমাদের প্রচলিত ধারণাকে বদলে দেয়। আমাদের দেশে সাধারণত সেলসকেই মার্কেটিং বলে মনে করা হয়, কিন্তু আসলে মার্কেটিং আজ একটি পেশার চেয়েও বেশি, এটি একটি লাইফস্টাইল। মার্কেটিংয়ের যাবতীয় কার্যক্রম কিন্তু কাস্টমার নিয়েই।
বইটিতে Design Thinking পদ্ধতির মাধ্যমে কাস্টমারদের Pain Point খুঁজে বের করে সেগুলোর সর্বোত্তম সমাধান দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। Empathize, Define, Ideate, Prototype, Test এই পাঁচটি ধাপের মাধ্যমে কাস্টমারের Buying Behaviour বোঝার উপায় দেখানো হয়েছে। এছাড়াও Digital Media চ্যানেল ব্যবহার করে Multi-Touch Attribution, Identity Resolution Marketing, Average Revenue Per User (ARPU) বের করার মতো আধুনিক মার্কেটিং কৌশলও উঠে এসেছে এই বইয়ে।
একজন মার্কেটার কীভাবে আপনার মস্তিষ্কের নিউরনে দখল নিয়ে নিচ্ছে, সেই গল্পই বলা হয়েছে 'ব্রেইন ম্যানিপুলেশন'-এ। মার্কেটিং নিয়ে লেখকের বহু বছরের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ফসল এই বইটি আপনার চিন্তার জগতে নতুন মাত্রা যোগ করবে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |