শ্রোডিঙ্গারের বিড়াল

by আব্দুল গাফফার রনি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

300৳400৳Save 100৳ (25%)
Qty
Wishlist
Share

অভিজ্ঞতা আর সাধারণ জ্ঞান যেখানে ব্যর্থ হয়, সেখানেই জেগে ওঠে কোয়ান্টাম বলবিদ্যার জগৎ। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি চিরচেনা পদার্থবিজ্ঞানকে টলিয়ে দিয়েছিল, আর শ্রোডিঙ্গার তার বিরোধিতা করতে গিয়ে ফেঁদেছিলেন এক কাল্পনিক বিড়ালের গল্প। কিন্তু সেই বিড়ালই নখর বিঁধিয়ে বিপর্যয় ডেকে আনে। আইনস্টাইনকেও ছাড়েনি এই আক্রমণ। পাল্টা আক্রমণের পর শেষ পর্যন্ত শ্রোডিঙ্গার ও আইনস্টাইনকেই রণে ভঙ্গ দিতে হয়। কোয়ান্টাম কণাদের অদ্ভুত আচরণ তখন বৈজ্ঞানিক স্বীকৃতি পায়। একশ বছর পেরিয়েও বিজ্ঞানের এই শাখা আজও রহস্যে ঘেরা।

আব্দুল গাফফার রনির 'শ্রোডিঙ্গারের বিড়াল' বইটিতে খুঁজে দেখা হয়েছে কেন সাধারণ জ্ঞান কোয়ান্টাম জগতে ভেঙে পড়ে, কেন পুরনো পদার্থবিজ্ঞানের সূত্র সেখানে অচল। কোয়ান্টাম সুপারপজিশন, শূন্যতার শক্তি, প্রতিকণা আর বোস-আইনস্টাইন কনডেনসেট নিয়েও আছে বিস্তারিত আলোচনা। পড়া শুরু করলে এই বই পাঠককে এক টানে পৌঁছে দেবে কোয়ান্টামের বিচিত্র আর অবিশ্বাস্য জগতে।

প্রকাশনী:অন্বেষা প্রকাশন
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844350724
পৃষ্ঠা সংখ্যা:168
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all