বাংলাদেশের রাজনীতি একদশক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দুই দশক আগে বাংলাদেশের রাজনীতিতে যে সংকট শুরু হয়েছিল, তার সমাধান আজও হয়নি। ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর মনে হয়েছিল দেশে আবার সুবাতাস বইবে। কিন্তু পরিস্থিতি ক্রমেই জটিল ও সংঘাতপূর্ণ হয়ে উঠল। ১৯৯৬ সালে নতুন আন্দোলন এল, মানুষ আবার আশাবাদী হলো। একুশ শতকের শুরুতে এসেও দেখা গেল, আমরা আগের অন্ধকারেই আছি।
মুনতাসীর মামুন গত এক দশক ধরে এই জটিল রাজনৈতিক পরিস্থিতি নিয়মিত লিখে পাঠকের সামনে তুলে ধরেছেন। ১৯৮৮ সাল থেকে তিনি রাজনীতি নিয়ে লেখা শুরু করেন এবং অচিরেই দেশের জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার হয়ে ওঠেন। প্রচলিত ধারা ভেঙে দৈনিক পত্রিকাগুলো প্রথম পাতায় গুরুত্ব দিয়ে তাঁর ভাষ্য ছাপতে শুরু করে।
এই লেখার কারণে তিনি বারবার হুমকির মুখে পড়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। তবু নিজের অবস্থান থেকে নড়েননি। গণতন্ত্র ও সুশীল সমাজ গড়ে তুলতে যারা নিরলস লিখে গেছেন, তাদের অন্যতম এই লেখকের সংকলিত রচনা 'বাংলাদেশের রাজনীতি একদশক'।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 3rd Printed, 1999 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844120691 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 872 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |