Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নীল ফড়িং কাব্য' এক কাল্পনিক প্রেমকাহিনির চিত্রপট। ষষ্ঠী পূজার আগেই এক নীল ফড়িং ছুঁয়ে যায় প্রাণহীন মাটির প্রতিমাকে, পৃথিবীর অগোচরে। সেই ছোঁয়ায় প্রাণ সঞ্চার হয় দেবীর। ভালোবাসার নীল পাখায় ভর করে দুজন উড়ে বেড়ায় কল্পনার মায়ালোকে, পৃথিবী ভুলে গিয়ে অনুভূতির অলিতে গলিতে।
শানারেই দেবী শানুর লেখা এই কাব্যে দেবী ও নীল ফড়িংয়ের ভালোবাসা, বিরহ আর অভিমানের গান ধরা আছে। বিসর্জনের সময় এলে দেবী ফিরে যায় মাটিতে, কিন্তু বুক ভরে নিয়ে যায় নীল ফড়িংয়ের ভালোবাসার নিঃশ্বাস। অদৃশ্য ভালোবাসার এক মূর্ত প্রতীক হয়ে ওঠে সেই নীল ফড়িং।
লেখিকার নিজেকে সেই দেবীর সঙ্গে তুলনা করার মাধ্যমে চিরন্তন প্রেমিকার শাশ্বত রূপ ফুটে উঠেছে। ভালোবাসার শব্দগুলো যেন জড়িয়ে থাকে পাঠকের মন জুড়ে আজীবন।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844322325 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |