কপি বেছে নিন
85৳
Only 1 left
Qty
Wishlist
Share

হুমায়ূন আহমেদের 'রাক্ষস খোক্কস এবং ভোক্কস' একটি মজার গল্পের বই। রাক্ষস খোক্কসের কথা আমরা অনেকেই জানি, কিন্তু যারা জানেন না, তাদের জন্য লেখক শুরুতে পরামর্শ দিয়েছেন বাসায় খুঁজে দেখতে, রাজশেখর বসুর চলন্তিকা অভিধানে রাক্ষস শব্দের মানে আছে। সেখানে লেখা, রাক্ষস মানে নৃশংস এক জাতি, আর খোক্কস মানে রাক্ষস শ্রেণীর।

রাজশেখর বসু পুরোপুরি ব্যাখ্যা করেননি বলে লেখক নিজেই খোক্কসদের পরিচয় দিয়েছেন। খোক্কসরা রাক্ষসের চেয়ে সাইজে ছোট, সাহসেও কম। রাক্ষস মানুষ মেরে খেয়ে ফেলে, কিন্তু খোক্কসরা মানুষের মাংস খায় না, কারণ তাদের কাছে মানুষের মাংস লোনা লাগে। রাক্ষসদের প্রাণ থাকে ভোমরার ভেতর, আর সেই ভোমরা থাকে সোনার কৌটায় পাতালে। সেই কৌটা উদ্ধার করে ভোমরা মারতে পারলেই রাক্ষসের মৃত্যু হয়। এই সব অদ্ভুত আর মজার চরিত্র নিয়ে গড়ে উঠেছে হুমায়ূন আহমেদের চিরায়ত এই কিশোর উপন্যাস।

প্রকাশনী:অন্বেষা প্রকাশন
সংস্করণ:2010
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847011601335
পৃষ্ঠা সংখ্যা:86
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all