সহজে শিখি সি প্রোগ্রামিং
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আরিফুজ্জামান ফয়সালের 'সহজে শিখি সি প্রোগ্রামিং' বইটি মূলত সেই সব শিক্ষার্থীদের জন্য লেখা, যারা প্রোগ্রামিংয়ে একদম নতুন। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সি প্রোগ্রামিং শেখার পাশাপাশি ইনফরমেটিক্স অলিম্পিয়াডের প্রস্তুতির জন্যও এই বইটি উপকারী। লেখকের প্রত্যাশা, ছোটবেলা থেকেই প্রোগ্রামিংয়ে দক্ষ হয়ে উঠলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারবে এই নতুন প্রজন্ম।
বইটির ভাষা সহজ ও সাবলীল, আর স্কুল-কলেজের গণিত ও পদার্থবিজ্ঞানের বিষয়গুলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। বইটি ছোট রাখার চেষ্টা করা হয়েছে যাতে পড়তে একঘেয়ে না লাগে। প্রতিটি অধ্যায়ে রয়েছে অসংখ্য উদাহরণ ও তার ব্যাখ্যা, যা প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং এবং পাঠ্যসূচির বিষয় আয়ত্ত করতে সহায়ক। কম্পাইলার ইনস্টল থেকে শুরু করে স্ট্রাকচার পর্যন্ত সি প্রোগ্রামিংয়ের মৌলিক সব বিষয় ধাপে ধাপে সাজানো আছে এই বইয়ে।
লেখক বর্তমানে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং জ্ঞান ছড়িয়ে দিতে 'ইচ্ছে কোড প্রোগ্রামিং ক্যাম্প' শুরু করেছেন এবং বর্তমানে ইচ্ছে কোডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st, 2015 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849116653 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |