সাউথ সুদান : সোনালী দিনের প্রত্যাশায়

by ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোঃ শামসুদ্দীন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

234৳300৳Save 66৳ (22%)
Qty
Wishlist
Share

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোঃ শামসুদ্দীনের 'সাউথ সুদান : সোনালী দিনের প্রত্যাশায়' বইটি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে লেখকের অভিজ্ঞতার আলেখ্য। সাউথ সুদানে যোগ দিতে প্রথমে ঢাকা থেকে উগান্ডায় যেতে হয়েছিল লেখককে। এক সপ্তাহের প্রাক-মিশন প্রশিক্ষণ শেষে জাতিসংঘের বিমানে করে পৌঁছান নতুন স্বাধীন দেশটির রাজধানী জুবায়। একেবারে অনুন্নত দেশ, অতি সাধারণ বিমানবন্দর, সেখানে জাতিসংঘের কর্মীদেরই আনাগোনা বেশি।

হোয়াইট নীল নদ এদেশের বুক চিরে এঁকেবেঁকে বয়ে গেছে পাশের দেশ সুদানের দিকে, একসময় তারা একত্রেই ছিল। দেশের অবস্থা নাজুক, হাটবাজার অল্প অল্প জমে উঠছে। পাশের দেশ উগান্ডা, ইথিওপিয়া থেকে মানুষ এসে হোটেল আর ব্যবসা-বাণিজ্য শুরু করছে, চীনারা বড় বড় নির্মাণ কাজে বিনিয়োগের জন্য সরঞ্জাম নিয়ে হাজির। কাজের সুবাদে দেশের দশটি প্রদেশেই গিয়েছিলেন লেখক।

দেশটা দ্রুত এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু একটা সমস্যা আসছে বলে বোঝা যাচ্ছিল। ঠিক তাই, ২০১৩ সালের ডিসেম্বরে প্রধান দুই গোত্র ডিংকা আর নুয়ের যুদ্ধে জড়িয়ে যায়। শুরু হয় রক্তক্ষয়, মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেয়। স্বাধীনতার সুফল পাওয়ার আগেই তারা আবার অন্ধকার ভবিষ্যতের কবলে পড়ে।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:1st Published, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844326637
পৃষ্ঠা সংখ্যা:160
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all