ছয় দফার ইতিহাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ‘ছয় দফার ইতিহাস’। লেখক ও গবেষক এস এম শহীদুল্লাহ এই গ্রন্থে ছয় দফা আন্দোলনের সচিত্র বিবরণ তুলে ধরেছেন। বাঙালির মুক্তিসনদ হিসেবে পরিচিত ছয় দফা দাবি ছিল স্বায়ত্তশাসন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের প্রতীক।
১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানের প্রতি চরম বৈষম্য চলছিল। কেন্দ্রীয় সরকারের শোষণ ও অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি ঘোষণা করেন, যাকে তিনি বলেছিলেন বাঙালির বাঁচার দাবি।
এই দাবির মাধ্যমে পূর্ব পাকিস্তানের নিজস্ব অর্থনৈতিক সম্পদ, অভ্যন্তরীণ রাজস্ব ও বৈদেশিক আয়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিলো। ছয় দফা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ইতিহাস বিষয়ে আগ্রহী পাঠকদের জন্য এই বইটি একটি মূল্যবান দলিল।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843495860 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |