কপি বেছে নিন
156৳200৳Save 44৳ (22%)
Qty
Wishlist
Share

ইমদাদুল হক মিলনের রহস্য উপন্যাস 'কে' পাঠককে টেনে নেয় এক অজানা জগতে। ফুলপুর হাইস্কুলের ইংরেজি শিক্ষক মতিউর রহমানের মেয়ে কুসুম সাত বছর আগে আগুনে পুড়ে মারা যায়। মেয়ের শোকে তিনি পাগল হয়ে যান, সবাই তাকে ডাকে পাগলা মাস্টার বলে। রবিনের মেজোফুফুর খামারবাড়িতে হায়দার আলীর পরিবার থাকে, যাদের বড় মেয়ের নামও কুসুম। কিন্তু এই কুসুম রহস্যময়ী, সে ঘর থেকে বের হয় না, মুখ কেউ দেখতে পায় না।

পাগলা মাস্টার প্রায়ই এসে বসে থাকেন তাদের বাড়ির সামনে, একবার মাত্র মেয়েটির মুখ দেখার আশায়। এক বিকেলে বিষাক্ত সাপের ছোবল থেকে রবিনকে বাঁচায় কালো ওড়নায় মুখ ঢাকা এক কিশোরী। পরদিন সেই মেয়ে নিজের ছবি আঁকাতে এলে রবিনের আঁকা ছবিটি হয়ে যায় পাগলা মাস্টারের মৃত মেয়ে কুসুমের ছবি। রহস্যে ভরা এই উপন্যাস শিশু-কিশোর ও বড় সব বয়সের পাঠককে সমান আনন্দ দেবে।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:৫ম মুদ্রণ, ২০২৩
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847010500547
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all