মানুষ তার আশার সমান সুন্দর বিশ্বাসের সমান বড়
by রাজিব আহমেদ
জীবন এক দুরন্ত প্রবল তোলপাড়ের নাম। জীবনে জয়ী হওয়া সহজ নয়, তবু বহু মানুষ জীবনে জয়ী হন, সফল হন এবং সুখী হন। সফল মানুষেরা জানেন, জীবনে সফল হওয়ার চেয়ে ব্যর্থ হওয়া অনেক বেশি কঠিন। একবার সফল হওয়ার উপায় শিখলে ব্যর্থ হওয়াই বরং অসম্ভব। রাজিব আহমেদের 'মানুষ তার আশার সমান সুন্দর বিশ্বাসের সমান বড়' বইটিতে তেমনই কিছু সফল মানুষের কাহিনী তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে জীবন-যুদ্ধে জয়ী হওয়ার কিছু পথ এবং প্রাসঙ্গিক বিষয়াবলির আলোচনা। বইটির ব্যবহারিক দিকগুলো অনুসরণ করলে পাঠক সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন। এটি জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে, চিন্তা-চেতনার উন্নয়ন ঘটাবে এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে নতুন ধ্যান-ধারণা সৃষ্টিতে উৎসাহ যোগাবে। জীবন-যুদ্ধে জয়লাভে আগ্রহী যে কাউকে এই বইটি অনুপ্রেরণা জোগাবে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844322387 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 175 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।