Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

780৳1000৳Save 220৳ (22%)
Out of stock
Qty
Wishlist
Share

আফলাতুন হায়দার চৌধুরীর ভ্রমণকাহিনি 'সাগরের গল্প' শুরু হয় এক অদ্ভুত প্রান্ত থেকে, যেখানে পাঠক প্রথম পৃষ্ঠাতেই আটকে যান। লেখকের নিজের জীবনের গল্পও কম আকর্ষণীয় নয়: স্কুলজীবনে অনিয়মিত লেখালেখির শুরু, একদিন যায়যায়দিনে ছাপা হওয়া, তারপর প্রথম আলো ও সাপ্তাহিক ২০০০-এ নিয়মিত কলাম। কিন্তু বই লিখবেন, তা কখনো ভেবেছিলেন না। হাত ভাঙার এক দুর্ঘটনা আর নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক আকবর হায়দার কিরণের তাগাদায় আড়াই বছর ধরে লিখেছেন মাত্র আশি হাজার শব্দের এই কাহিনি।

জাহাজের অফিসার ও ক্রুদের জীবন, ভিয়েতনাম থেকে জর্ডানের আক্কাবা, পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে লোহিত সাগরের শেষ প্রান্ত, ভয়াবহ সাইক্লোন, আমেরিকান নেভির সার্চ অপারেশন, মেঘ নিয়ে গবেষণা, কোরিয়ানদের খাদ্যাভ্যাস, চায়নার গ্রেট ওয়াল, সব মিলিয়ে এক অনন্য যাত্রা। ঠাট্টাচ্ছলে লেখক তুলে আনেন কঠিন বাস্তবতা, যেমন সিডিসি আদায়ে পুলিশ ভেরিফিকেশন আর ঘুষের বিরুদ্ধে লড়াই।

শুধু ভ্রমণকাহিনি নয়, এখানে আছে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, যুদ্ধ, দেশ ভাঙা আর গড়ার গল্প। এমন চৌকশ লেখনী বাংলা সাহিত্যে সত্যিই বিরল, যা পড়লে মনে হয় কোনো শক্তিমান কথাসাহিত্যিক শব্দ দিয়ে ছবি আঁকছেন।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:1st Published, December 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849705239
পৃষ্ঠা সংখ্যা:292
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all