ছোটদের একত্তরের নয় মাস
by ফজলে আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ। দীর্ঘ পরাধীনতার যন্ত্রণা সহ্য করে একটি জাতি যখন সাহসী হয়ে ওঠে, তখনই রচিত হয় স্বাধীন বাংলাদেশের সংগ্রামের কাহিনি। প্রায় দুশো বছর ব্রিটিশ শাসনের যাতনাকালেও স্বদেশ মুক্তির চেষ্টা থেমে থাকেনি। বহু বীরের আত্মাহুতি সত্ত্বেও মুক্তি আসেনি। ভারতবর্ষ ব্রিটিশমুক্ত হলেও বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতার স্বাদ পায়নি। পাকিস্তানের নির্যাতনের মধ্য দিয়ে শুরু হয় প্রকৃত লড়াই। ১৯৫২-এর ভাষা আন্দোলন, বাষট্টি, আটষট্টি ও ঊনসত্তরের আন্দোলনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। সেই লড়াইয়ের বিজয়ের মাধ্যমে আমরা পাই প্রিয় স্বাধীনতা।
মুক্তিযুদ্ধ আমাদের সাহিত্যকে উত্তরোত্তর সমৃদ্ধ করেছে। ফজলে আহমেদ দেশের জনপ্রিয় শিশু কথাসাহিত্যিক। মুক্তিযুদ্ধ নিয়ে তার সাহিত্যকর্মের বড় অংশ রচিত। গদ্যশিল্পী হিসেবে তিনি মুক্তিযুদ্ধের গল্প ও উপন্যাসে বাঙালির মুক্তির স্বপ্নকে অসাধারণ ভাষায় ফুটিয়ে তোলেন। ‘ছোটদের একাত্তরের নয় মাস’ বইটি কিশোর পাঠকদের জন্য রচিত। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে সহজভাবে উপস্থাপন করেছে এই বই। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি।
| প্রকাশনী | : | আহমদ পাবলিশিং হাউজ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789841108489 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |