বজ্রকথন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের 'বজ্রকথন' এক জীবন্ত কিংবদন্তির নিজস্ব ভাষ্য। একাত্তরের রণাঙ্গনে শত্রুর বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া এই বীর যখন গর্জে উঠেছিলেন, তখন গোটা দেশ ছিল দুঃসময়ের কবলে। '৭৫-এর ২৫ আগস্ট পিতাকে হারিয়ে জাতি যখন দিশেহারা, তখন তিনিও থেমে থাকেননি। নিজেকে জাতির পিতার চতুর্থ সন্তান ঘোষণা করে প্রতিরোধ গড়ে তুলতে দ্বিধা করেননি।
বইটিতে সংকলিত হয়েছে তাঁর নানা বক্তব্য ও লেখা। শোকাবহ আগস্ট, সিলেটের মহান একুশে, স্বাধীনতার ঘোষক কে, নারী মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের বিড়ম্বনা, নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস থেকে শুরু করে নানা প্রসঙ্গ উঠে এসেছে এতে। বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম নিয়েও রয়েছে একটি লেখা। ভীরুতাবিলাসী সমাজে এক বিপরীত স্রোতের যাত্রীর অক্ষয় কীর্তির গল্প এই বই।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 2nd Printed, 2012 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849004172 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |