গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ - ৯ম খণ্ড
by হাসিনা আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। যুদ্ধের পুরো সময় জুড়ে বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় গণহত্যার বিরুদ্ধে লেখা হয়েছে, গান রচিত হয়েছে, খ্যাতিমান শিল্পীরা কনসার্ট করেছেন এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। সেই সময়কার বিবরণ বিভিন্ন সংবাদপত্রে ছড়িয়ে আছে, যা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। হাসিনা আহমেদের সম্পাদনায় 'গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ - ৯ম খণ্ড' গ্রন্থে মুজিবনগর, মুক্তাঞ্চল ও অবরুদ্ধ বাংলাদেশ থেকে প্রকাশিত ৪৫টি বাংলা পত্রপত্রিকা থেকে সংকলন করা হয়েছে। এত ব্যাপক আকারে এ ধরনের দলিলপত্র প্রকাশ এটিই প্রথম। গ্রন্থটির পরিশিষ্টে রয়েছে যুদ্ধ ও রণাঙ্গণ, পত্রপত্রিকা ও সম্পাদকদের নামের তালিকা, বাংলাদেশের মানচিত্র, ১৯৭১ সালের বর্ষপঞ্জি, প্রকাশিত কয়েকটি পত্রিকার আলোকচিত্র, গ্রন্থপঞ্জি ও শব্দসূচি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা করতে আগ্রহী পাঠকদের জন্য এটি অপরিহার্য একটি সংগ্রহ।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2008 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847010500516 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 408 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |