থান্ডার বয়
by বদরুল আলম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বদরুল আলম-এর সায়েন্স ফিকশন 'থান্ডার বয়' মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব নিয়ে এক রোমাঞ্চকর কল্পকাহিনি। নাসার বিজ্ঞানীদের দাবির প্রেক্ষিতে লেখক দেখিয়েছেন, আমাদের গ্যালাক্সির দূরবর্তী গ্রহগুলোতে বুদ্ধিমান প্রাণী থাকতে পারে। সেই সম্ভাবনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই উপন্যাসের কাহিনি।
২০৭৫ সালের আধুনিক পৃথিবীতে অতিকায় ক্ষুদ্র প্রাণীরা অদ্ভুত প্রক্রিয়ায় থান্ডার ঝড়ের মাধ্যমে সহস্রাধিক বালকের ওপর আক্রমণ চালায় এবং তাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ নেয়। আক্রান্ত বালকদের শরীর কালো হয়ে যায়, তারা ধাতব কণ্ঠে কথা বলে এবং খাওয়া বন্ধ করে দেয়। এমনকি তারা মানুষ হত্যাও শুরু করে। এই থান্ডার বয়দের পরিণতি কী হয় তা নিয়ে এগিয়ে যায় গল্প।
বইটি লেখার জন্য লেখক মহাবিশ্ব সম্পর্কে ব্যাপক গবেষণা করেছেন, তাই এটি তথ্যসমৃদ্ধ। বিজ্ঞান, দর্শন ও ধর্মীয় চিন্তার মিশেলে লেখা এই উপন্যাসটি কল্পবিজ্ঞানপ্রেমী পাঠকদের জন্য চমৎকার একটি সংযোজন।
| প্রকাশনী | : | আহমদ পাবলিশিং হাউজ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844071735 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |