কখন মা হবেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শৈশবে পুতুল খেলার মধ্য দিয়েই মেয়েদের মনে মাতৃত্বের প্রথম স্পর্শ আসে। সেই অবচেতন আকাঙ্ক্ষা দিনে দিনে বেড়ে ওঠে, আর একসময় ছোট্ট মেয়েটি হয়ে ওঠে পরিপূর্ণ নারী। ভালোবাসা আর প্রাকৃতিক নিয়মে সে গর্ভধারণ করে, নয় মাস দশ দিন পর পৃথিবীতে আসে নতুন প্রাণ। এভাবেই পূর্ণতা পায় নারীর মাতৃত্ব। কিন্তু এই মাতৃত্ব যেমন আনন্দের, তেমনি জটিল এক প্রাকৃতিক প্রক্রিয়া। সুস্থ শরীরে গর্ভধারণ ও সন্তান জন্মদানই পারে সেই আনন্দকে পরিপূর্ণ করতে, আর তার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও সচেতনতা।
দেশে প্রতি বছর অজ্ঞতা আর অসচেতনতার কারণে বহু নারী গর্ভজনিত ও প্রসবকালীন জটিলতায় মারা যান, মারা যায় অসংখ্য নবজাতকও। অথচ গর্ভধারণের জটিলতা, সন্তান জন্মদানের রহস্য আর গর্ভপাতের কারণ সম্পর্কে সামান্য সচেতনতা থাকলেই অনেক মা ও শিশুর প্রাণ বাঁচানো সম্ভব। এই লক্ষ্যেই ডা. সুমন চৌধুরী রচনা করেছেন ‘কখন মা হবেন’। বইটিতে গর্ভধারণের বিভিন্ন দিক, গর্ভাবস্থায় নানা সমস্যা ও তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা পাঠকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নির্ভরযোগ্য দিকনির্দেশনা।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 4th Printed, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844126867 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |