অপরূপ ইউরোপ
by সাকিল চৌধুরী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাকিল চৌধুরীর ভ্রমণ স্মৃতিকথা ‘অপরূপ ইউরোপ’ শুরু হয়েছে রোম থেকে, শেষ কোপেনহেগেনে। মাঝে ইউরোপের নানা শহরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা, ভালো লাগা আর না লাগার নানা মুহূর্ত। ভ্যাটিকান সিটি, ভেনিস, আল্পসের আঁকাবাঁকা পথ, জেনেভা লেক, প্যারিসের আইফেল টাওয়ার, ল্যুভ, আমস্টারডামের মাদাম ত্যুশো, ডাম স্কোয়ার, কোপেনহেগেনের রাদুস প্লাসে, সব মিলিয়ে এক ভিন্ন জগতের পরিচয়।
ভ্রমণকাহিনী হলেও ডারিয়া চরিত্রটি এতে এনে দিয়েছে অন্য মাত্রা। পশ্চিমা পরিবেশে বেড়ে ওঠা স্বর্ণকেশী ডারিয়া এক সহজ-সরল মেয়ে। বাবা-মায়ের বিচ্ছেদ তাকে পারিবারিক জীবন থেকে দূরে ঠেলে দিয়েছে। স্নেহ-ভালোবাসা বঞ্চিত ডারিয়া ভিনদেশী যুবকের ভালোবাসায় নিজেকে সঁপে দিতে চায়। লেখকের সাথে ডারিয়ার প্রণয়বোধ এই ভ্রমণকাহিনীকে খানিকটা উপন্যাসের চাদরে মুড়ে দিয়েছে। পাশ্চাত্যের আলো-বাতাসে বেড়ে ওঠা এক মেয়ের স্বপ্ন, ভালোবাসা আর জীবনের হিসাব নিকাশের গল্প একই সঙ্গে পাঠককে ভ্রমণেও নিয়ে যায়, আবেগেও ভাসায়।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847010501384 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |