মুক্তিযুদ্ধ ও ত্রিপুরা :শরণার্থী, সংবাদপত্র ও সাধারণ মানুষ
মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারতের ত্রিপুরা রাজ্যের অবদান এক অনন্য অধ্যায়। একাত্তরের সেই রক্তক্ষয়ী সময়ে ত্রিপুরার সংবাদপত্র ও সাধারণ মানুষ অসামান্য সাহসিকতার পরিচয় দিয়েছিল। তাদের এই ভূমিকা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল, শরণার্থীদের দিয়েছিল নিরাপদ আশ্রয় আর সেবা। এমনকি কেন্দ্রীয় ও রাজ্য সরকারকেও বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দিতে বাধ্য করেছিল এই জনস্রোত। কাঠের টাইপে ছাপা, সীসার হরফে সাজানো সেই ছোট্ট পাতার পত্রিকাগুলো যেন প্রতিটি ছিল বারুদের স্তুপ। ভ্রাতৃত্বের টানে এগিয়ে আসা মানুষের সহমর্মিতা আর আতিথেয়তা হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক মূল শক্তি।
এই গ্রন্থে সেই জনযুদ্ধের তিনটি মুখ্য শক্তি, শরণার্থী, সংবাদপত্র ও সাধারণ মানুষের দিনলিপি ধরা পড়েছে। লেখক চৌধুরী শহীদ কাদের দেখিয়েছেন কীভাবে ত্রিপুরা জড়িয়ে পড়েছিল এক ভিন্ন মাত্রার যুদ্ধে। প্রচলিত ১১টি সেক্টরের বাইরে আরেকটি নতুন সেক্টরের পূর্ণাঙ্গ ইতিহাসও স্থান পেয়েছে এখানে। পাশাপাশি আলোচনা হয়েছে বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচার আন্দোলনের সূচনাপর্বের কথা।
সরল অথচ প্রাণবন্ত বর্ণনায় লেখক তুলে এনেছেন সেই চরম সংকটের দিনগুলোর বাস্তবচিত্র। মুক্তিযুদ্ধের ইতিহাসের অপঠিত অধ্যায় জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান দলিল। ইতিহাসের এই অনালোচিত অংশ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যও বইটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৬ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844321595 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।