কপি বেছে নিন
660৳880৳Save 220৳ (25%)
Qty
Wishlist
Share

উইলিয়াম ড্যালরিম্পলের "দি এনার্কি" ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নওয়াব সিরাজ-উদ-দৌলাকে পরাজিত ও হত্যার মধ্য দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচ্ছত্র বাণিজ্যিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হয়। মীর জাফর ও জগৎ শেঠদের চক্রান্তের ফলেই এই বিজয় সম্ভব হয়েছিল। এরপর বেঙ্গলের মসনদে যারাই বসেছেন, তাদের কোম্পানির ইশারায় চলতে হয়েছে। এই সহজ বিজয় কোম্পানিকে উৎসাহিত করে ধাপে ধাপে সমগ্র ভারত দখলের পথে।

মোগল সাম্রাজ্যের পতন ঘটলেও সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে মোগলদের বৈধতা নিয়ে প্রশ্ন ছিল না। তাই কোম্পানি মোগলদের গ্রহণযোগ্যতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং উত্তরাধিকারীদের নামেমাত্র "সম্রাট" হিসেবে রেখেছে। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে মোগল শাসনের প্রভাব শেষবারের মতো প্রমাণিত হয়, যখন বয়সের ভারে ন্যুব্জ সম্রাট বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে সকল আঞ্চলিক শাসক ঐক্যবদ্ধ হয়ে কোম্পানিকে বিতাড়নের উদ্যোগ নেন। বিদ্রোহ ব্যর্থ হলেও সেই আগুন কখনো নিভেনি। ৯০ বছর পর ১৯৪৭ সালে উপমহাদেশের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে সেই সংগ্রাম সফল হয়।

খ্যাতিমান ইতিহাসবিদ ড্যালরিম্পল ১৫৯৯ সালে লন্ডনে কোম্পানি প্রতিষ্ঠার শুরু থেকে ভারতে তাদের গেড়ে বসা, ব্যাপক লুণ্ঠন, হত্যা ও রাজ্য দখলের ষড়যন্ত্রের বিস্তারিত বর্ণনা করেছেন এই গ্রন্থে। ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য এটি একটি অপরিহার্য পাঠ।

অনুবাদক:আনোয়ার হোসাইন মঞ্জু
প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849937258
পৃষ্ঠা সংখ্যা:902
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all