Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

101৳130৳Save 29৳ (22%)
Qty
Wishlist
Share

সেই রাতে হৃদির মনের মধ্যে কী যেন ঘটে গেল। বারবার ঘুরতে থাকল সেই ছেলেটির কথা। কথা বলার সময় তার চোখে ছিল প্রিয় মানুষ হারানোর ভয়। হৃদি তা নিজের চোখে দেখেছে। ছেলেটি হয়তো অনেকদিন ধরেই তাকে অনুসরণ করছে। এত বড় কথা এক মুহূর্তে বলা সম্ভব নয়, যদি না কাউকে কল্পনার মধ্য দিয়ে হৃদয়ের গভীরে স্থান দেওয়া হয়। দিনের পর দিন স্বপ্নকে লালন না করলে চোখের তারায় এমন ভয় তৈরি হয় না।

'অপ্সরা' আসিফ মেহ্দীর লেখা প্রথম জীবনঘনিষ্ঠ উপন্যাস। হৃদি তথা অপ্সরা চরিত্রটি লেখকের এক অনন্য সৃষ্টি। যারা এই বই পড়েছেন, তারা অপ্সরার জন্য কেঁদেছেন বলে মনে করা হয়। কাহিনির বাস্তবতা পাঠকের মন জয় করেছিল বলেই বইটি বেস্ট সেলারের তালিকায় স্থান পেয়েছিল। অপ্সরার চরিত্র নিয়ে লেখা দ্বিতীয় বই 'অপ্সরার স্পর্শ'ও পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

লেখক নিজের কথায় জানিয়েছেন, কিছু মানুষ তাকে বিশ্বাস করে তাদের জীবনের ঘটনা বলেন। ভালোবেসে অনুরোধ করেন, যেন তিনি গল্পের মাধ্যমে সেগুলো পাঠকদের শোনান। বেশ কয়েকজনের জীবনের ঘটনা তিনি পরিচিত পরিবেশের ছাঁচে ফেলে লিখেছেন এই উপন্যাসটি। বইটি কারও অস্বস্তির কারণ না হলেই তিনি খুশি হবেন। তবে এটি যদি কারও মন ছুঁতে পারে, তাহলে তার আনন্দের আর সীমা থাকবে না।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844324107
পৃষ্ঠা সংখ্যা:64
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all