একলা আকাশ
by জহির খান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘ও মাদবরের বউ, এই ভরদুপরে মাইয়্যারে লইয়া যাও কই?’ ‘আর কইয়েন না চাচাজি, হগলেই কয় মাইয়্যারে জিনে ধরছে, পুরুষ জিনে, জোয়ান মাইয়্যা ত। তাই কবিরাজের কাছে যাইতাছি তাবিজ আনতে।’ কথাগুলো বলেছেন করিম মাদবরের স্ত্রী নাজমা বেগম ও রমিজ মিয়া। জহির খানের ‘একলা আকাশ’ একটি রোমাঞ্চকর উপন্যাস, যার প্রতিটি শব্দে আছে শিহরণ। কেন্দ্রীয় চরিত্র আকাশ ও নীলা। সোহাগি গাঁয়ের করিম মাদবরের মেয়ে নীলা অপূর্ব সুন্দরী। লতার মতো লিকলিকে শরীরে যেন সমুদ্রের ঢেউ বয়ে যায় রূপের। দীর্ঘ কালো কেশের বেণি মাটি ছুঁয়ে থাকে। লাল শাড়ি পরে গাঁয়ের মেঠো পথে হাঁটলে হাজারো যুবকের মনে ঝড় ওঠে।
শুধু যুবকদের হৃদয়েই নয়, নীলাকে প্রথম দেখেই পছন্দ করেন আসমা চৌধুরী। শহরের স্বনামধন্য ব্যবসায়ী আকরাম চৌধুরীর স্ত্রী তিনি। তবে ত্রিশ বছরেও তাঁদের সম্পর্ক স্থির হয়নি। আসমা চৌধুরী ছিলেন করিম মাদবরের স্কুলজীবনের বন্ধু। বন্ধুত্ব থেকে প্রণয়, প্রণয় থেকে বিয়ের আসর পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। এর পেছনে দায়ী ছিলেন আকরাম চৌধুরীই। সময়ের ব্যবধানে আসমা সব মেনে নিলেও হৃদয়ের দূরত্ব আজও রয়ে গেছে। করিম মাদবরের সাথে বন্ধুত্ব ছিল অটুট। সেই বন্ধুত্ব আরও শক্ত করতে আসমা প্রস্তাব দেন আকাশের সাথে নীলার বিয়ে দেবার। আকাশ বিদেশে পড়াশোনা শেষ করে বাবার প্রতিষ্ঠিত আজমত চৌধুরী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। এমন যোগ্য পাত্র পেয়ে করিম মাদবর রাজি হলেও বেঁকে বসে নীলা। পড়াশোনা শেষ না করে সে বিয়ে করতে চায় না। করিম মাদবরের এক কথা, বিয়ে করতেই হবে। বাগ্দান ঠেকাতে নীলা সহযোগিতা চায় মা রোকেয়া বেগমের কাছে। মাও চান না করিম মাদবরের একসময়ের ভালোবাসার মানুষ আসমা চৌধুরীর ছেলের সাথে মেয়ের বিয়ে হোক। তাই মায়ের পরামর্শেই নীলা পালিয়ে যায় বাড়ি থেকে।
| প্রকাশনী | : | আহমদ পাবলিশিং হাউজ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |